চার মামলায় কারাগারে শহিদউদ্দিন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা পাঁচটি মামলার একটিতে বিএনপির নেতা শহিদউদ্দিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।বাকি চারটি মামলায় তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন।আজ সোমবার বিকেলে পুলিশ তাঁকে আদালতে হাজির করে। এ সময় আসামির আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।