চার মামলায় জামিন পেলেন মাহমুদুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশনা বন্ধ হওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান চারটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।আজ সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মাহমুদুর রহমানের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম প্রথম আলোকে বলেন, চারটি মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।