চার মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন জামায়াতের ৬ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক চারটি মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ছয়জনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তাঁদের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম আবদুল হাকিম সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। অন্যরা হলেন সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান, কাদের মোল্লা ও ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান। তাঁদের পক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রাজ্জাক ও ইমরান এ সিদ্দিক।হরতাল চলাকালে মানুষ পুড়িয়ে হত্যা ও পুলিশের কর্তব্যকাজে বাধাদানের অভিযোগে রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে ২৬-২৭ জুন রমনা ও নিউমার্কেট থানায় মামলা হয়। অন্যদিকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ১২ ফেব্রুয়ারি কামারুজ্জামান ও কাদের মোল্লার বিরুদ্ধে এবং নিজামী, মুজাহিদ ও সাঈদীর বিরুদ্ধে ২০ জুন পল্টন থানায় মামলাগুলো করা হয়।