চার মাস পর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার মাস পর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো। আজ সোমবার রাতে ২২০ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ২০১ সদস্যের হওয়ার কথা। তবে আমরা ২৫১ সদস্যের কমিটি করব। এ জন্য বর্ধিত সভায় গঠনতন্ত্র সংশোধন করা হবে। আজ ২২০ সদস্যের কমিটি দেওয়া হয়েছে। বাকি ৩১ জন সদস্য পরে দেওয়া হবে।’গত ১০ ও ১১ জুলাই সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন হয়। এ সম্মেলনেই বদিউজ্জামান সোহাগকে সভাপতি ও সিদ্দিকী নাজমুল আলমকে সাধারণ সম্পাদক করা হয়।নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক দ্রুত সময়ের মধ্যে কমিটি করার ঘোষণা দিলেও দীর্ঘ চার মাস পর এই কমিটি হলো। কেন্দ্রীয় কমিটির সাবেক নেতাদের হস্তক্ষেপের কারণেই এই বিলম্ব বলে দাবি করেছেন ছাত্রলীগের নেতারা।