চার মাসের মধ্যে প্রবাসীকল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করা হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ বলেছেন, আগামী দিন থেকে চার মাসের মধ্যে দেশে একটি প্রবাসীকল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করা হবে। প্রবাসীরাই এ ব্যাংকের শেয়ারহোল্ডার হবেন। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিবিসি আয়োজিত প্রবাসী বাংলাদেশবিষয়ক এক সংলাপে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অভিবাসন খরচ কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের দূতাবাসগুলোকে শ্রমিকদের সমস্যা সমাধানে আরও উদ্যোগী হতেও নির্দেশ দেওয়া হয়েছে।এক প্রশ্নের জবাবে মন্ত্রী লেবাননে নারীশ্রমিকদের ওপর নির্যাতনের বিষয়টি খতিয়ে দেখতে একটি প্রতিনিধিদল সে দেশে পাঠানো হবে বলেও জানান।