চার লেন সড়কে দুই কোটি ডলার দেবে এডিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়দেবপুর-টাঙ্গাইল-হাটিকুমরুল চার লেন সড়কের ১১০ কিলোমিটার অংশের উন্নয়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দুই কোটি ৫০ লাখ ডলার দিতে রাজি হয়েছে।আজ মঙ্গলবার সচিবালয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এডিবির কান্ট্রি ডিরেক্টর থিভাকুমার কান্দিয়াহর এক বৈঠক শেষে এ কথা জানানো হয়।বৈঠকের পর যোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সিদ্দিক সাংবাদিকদের জানান, এডিবির বোর্ড অব ডিরেক্টরদের সঙ্গে পরে তাঁদের আরও একটি বৈঠক হবে। ওই বৈঠকে মহাসড়কের জন্য অর্থ বরাদ্দ দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্দিক আরও বলেন, এর আগে এডিবি ‘রোড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স প্রজেক্ট’-এ তহবিল বরাদ্দ বন্ধ করে। পরে এডিবির কান্ট্রি ডিরেক্টর আবার অর্থ বরাদ্দ করতে সম্মত হয়েছেন।