চার সিটি করপোরেশনে নির্বাচন ১৫ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেট সিটি করপোরেশনে আগামী ১৫ জুন নির্বাচন হবে। আজ সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার রকিবউদ্দিন আহমেদ এ তথ্য জানান।ঘোষিত তফসিল অনুযায়ী, এই চার সিটি করপোরেশনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১২ মে, মনোনয়নপত্র বাছাই ১৫ ও ১৬ মে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৬ মে।