চারজন সহকারী অ্যাটর্নি জেনারেলকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারজন সহকারী অ্যাটর্নি জেনারেলকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।আজ বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ‘সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আবদুর রহিম ভূঁইয়া, তাপস কুমার বিশ্বাস, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর এবং এ বি এম আলতাফ হোসেনকে বাংলাদেশ ল অফিসার্স অর্ডার ১০৭ (পিও ৬/১৯৭২)-এর ৩(২) অনুচ্ছেদ অনুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হলো।’ এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে জানা গেছে। —বাসস।