চারটায় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার বিকেল চারটায় তাঁর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। গতকাল সোমবার সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। তাই আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।