চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরমুজ প্রণালিতে সামরিক মহড়ার সময় চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স এ খবর জানিয়েছে। ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ডের কর্মকর্তা জেনারেল আলী ফাদাবির উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো একটি যুদ্ধজাহাজের মতো ‘বড় লক্ষ্যবস্তু’তে আঘাত হানতে পারে। এতে ৫০ সেকেন্ডের মধ্যেই জাহাজটি ডুবিয়ে দিতে পারে। খবরে আরও বলা হয়, পারস্য উপসাগরে প্রথমবারের মতো ইরানের মহড়াস্থলের পাশাপাশি মহড়া দিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীও। মার্কিন নৌবাহিনীর দাবি, ওই মহড়াটি সরাসরি ইরানকে লক্ষ্য করে পরিচালনা করা হয়নি। পশ্চিমা শক্তি ও উপসাগরীয় মিত্র দেশগুলোর ইঙ্গিত, কঠিনতর নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারে। আর এ রকম কিছু হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার আগাম সতর্কবার্তা হিসেবেই নৌ-মহড়া দিয়েছে যুক্তরাষ্ট্র ।