আজ চ্যানেল আইয়ে প্রচারিত হবে ধারাবাহিক নাটক হূদয়ের কাছের বিষয়। রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে কামাল খান ও শাহাবুদ্দিন আহমেদের নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন হুমায়ুন ফরীদি। এ নাটকটিতে অভিনয় করেছেন রোমানা। আজ কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?মেকাপ নিচ্ছি। একটু পরই শুটিং শুরু হবে। নতুন একটি ছবির কাজ করতে এসেছি পূবাইলের জান্নাত কান্ট্রি ক্লাবে। ছবির নাম বুক ফাটে তো মুখ ফাটে না। এটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন।ছবিতে আপনার সঙ্গে আর কে কে অভিনয় করছেন?শাকিব খান, অপু বিশ্বাস, সোহেল রানা, উজ্জ্বল ও মিশা সওদাগর। বেশ মজা করেই কাজ করছি আমরা। আমি আর অপু বিশ্বাস আড্ডা দিচ্ছি। শাকিব খান তো সকালবেলা এসেই ঘুমিয়ে পড়েছেন। সোহেল রানাও চলে এসেছেন। আধা ঘণ্টা পর শুটিং শুরু হবে। শীতের সকাল তো, এখানে নানা রকম পিঠাপুলি পাওয়া যাচ্ছে। খুব ভালো লাগছে কাজ করতে।অপুর সঙ্গে আরও কয়েকটি ছবিতে তো কাজ করেছেন।যে কয়টি ছবিতে কাজ করেছি, সব ছবিই ব্যবসায়িক সাফল্য পেয়েছে। আশা করছি, এ ছবিটিও দর্শকদের ভালো লাগবে।এখন কি সিনেমাতেই বেশি ব্যস্ত আপনি?হ্যাঁ, চারটি নতুন ছবি হাতে নিয়েছি। ছবিগুলোর শুটিং করব সারা বছর। আরও কয়েকটি ছবির ব্যাপারে কথাবার্তা চলছে।নাটকে কাজ করছেন না?সেভাবে কাজ করছি না। প্রায় ছয় মাস আগে হুমায়ুন ফরীদি ভাইয়ের একটি ধারাবাহিক নাটকে কাজ করেছিলাম। হূদয়ের কাছের বিষয় নামের এই নাটকটি এখন প্রচার হচ্ছে চ্যানেল আইয়ে। মাঝে চয়নিকা চৌধুরীর একটি নাটকে কাজ করেছি।হূদয়ের কাছের বিষয় নাটকে আপনি কী চরিত্রে অভিনয় করেছেন?এখানে আমি সাংবাদিকের চরিত্রে কাজ করেছি। পত্রিকা অফিসের প্রধান হুমায়ুন ফরীদি। একসময় তাঁর সঙ্গে আমার সম্পর্ক হয়। বলতে পারেন অসম প্রেম হয়। এমন একটি চরিত্রে কাজ করতে গিয়ে খুব হাসাহাসি হয়েছে। ফরীদি ভাইয়ের সঙ্গে প্রেম করছি, বোঝাই যায় যে বিষয়টি কতটা মজার হতে পারে।