চারটি পোশাক-কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার জামগড়া এলাকার শ্রমিক অসন্তোষের কারণে আজ রোববার সকালে চারটি পোশাক-কারখানা বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।১৪ জুন এনভয় গ্রুপের বন্ধ হওয়া তিনটি কারখানা আজ খুললে শ্রমিকেরা সকালে কাজ করার জন্য কারখানায় আসেন। কিন্তু শ্রমিকেরা সকালে কাজ না করে ১৩ জুন গ্রেপ্তার হওয়া তাঁদের এক সহকর্মীর মুক্তি দাবি করেন।কারখানা কর্তৃপক্ষ এ ব্যাপারে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে গ্রেপ্তার হওয়া শ্রমিককে আইনগত প্রক্রিয়ায় মুক্তির আশ্বাস দিলেও শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করতে থাকেন। এ ঘটনায় আবারও সহিংসতার আশঙ্কায় কর্তৃপক্ষ আজকের জন্য কারখানা তিনটি বন্ধ ঘোষণা করে। পরে শ্রমিকেরা কারখানা ত্যাগ করে চলে যান।এনভয় গ্রুপের মালিক ও বিজিএমইএর সভাপতি সালাম মুর্শিদী বলেছেন,‘শ্রমিকেরা অযৌক্তিক দাবি জানিয়েছেন। আমরা সব সময় নিয়ম অনুযায়ী শ্রমিকদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকি। তার পরও তারা নানা অজুহাতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছে। তাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এর পরও যদি তারা না বোঝে, তাহলে কারখানা বন্ধ রাখা হবে।’ ক্রমাগত অসন্তোষের মূল কারণ অনুসন্ধান করে সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।এদিকে আজ সকাল ১০টায় আশুলিয়ার ডেন্ডাবর এলাকার ওশিয়ান সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এরপর পুলিশ, শ্রমিক ও মালিকপক্ষের এক বৈঠকের পর আগামী শনিবার বেতন পরিশোধের সিদ্ধান্ত হলেও শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করেন। এ কারণে কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। অন্যদিকে গতকালের ঘটনায় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক শ্রমিককে আসামি করা হয়েছে।বর্তমানে পুরো শিল্পাঞ্চল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।