চারটি বিদ্যুেকন্দ্রসহ ১১ প্রকল্পে অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আজ মঙ্গলবার ৩৬৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চারটি বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রসহ ১১টি প্রকল্প অনুমোদন করেছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন ক্রয় কমিটির কক্ষে বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান।বৈঠকে এ ছাড়া ৫০ হাজার টন এমওপি সার, অভ্যন্তরীণ উত্স থেকে ২০ হাজার টন চিনি, টঙ্গী-ভৈরববাজার ডাবল রেললাইন নির্মাণ প্রকল্পে ঠিকাদার নিয়োগে অনুমোদন দেওয়া হয়।