চারদলীয় জোট সম্প্রসারণ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে এর নেতারা। জোটের পরবর্তী নাম দেওয়ার ভার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর ছেড়ে দিয়েছেন জোটের নেতারা।এর আগে অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টিসহ (এলডিপি) ১১ টি রাজনৈতিক দল বিএনপি নেতৃত্বাধীন জোটে অন্তর্ভুক্তির জন্য আগ্রহ প্রকাশ করেছে। এর প্রেক্ষিতে ইতিমধ্যে চারদলীয় জোটের শরিকরা জোট সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।আজ বৃহস্পতিবার রাতে চারদলীয় জোটের এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে এই বৈঠক হয়।বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জোট সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। তবে আরও দুই-একটি বৈঠকের পরই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির মওলানা আবদুস সুবহান বলেন, জোট সম্প্রসারণ ও এর নতুন নাম কী হবে এর সিদ্ধান্ত নিতে বিএনপি চেয়ারপারসনের ওপর ছেড়ে দিয়েছি। তিনিই এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।’বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, চট্টগ্রামের রোডমার্চের আগে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে না।