চারুবাকের ২০ বছর পূর্তিতে দেবাশিসের একক আবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারুবাকের ২০ বছর পূর্তি উপলক্ষে কাল শুক্রবার জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে আয়োজন করা হয়েছে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি দেবাশিস রূপনের একক আবৃত্তি অনুষ্ঠান ‘মাতৃভূমি আমার মতো একা নয়’। চারুবাকের সঙ্গেও দেবাশিসের সম্পর্ক বিশ বছরেরই। চারুবাকের বাইরেও তিনি আবৃত্তি-মাধ্যমে কাজ করেছেন। চট্টগ্রামে যাত্রা শুরু করা চারুবাক এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির অন্যতম বড় একটি আবৃত্তি সংগঠন। ২০ বছরেরও বেশি সময় ধরে এই মাধ্যমে কাজ করা এবং প্রথম একক আবৃত্তি অনুষ্ঠান সম্পর্কে দেবাশিস বলেন, ‘কর্মসূত্রে ঢাকায় এসেই গড়ে তুলতে ব্রতী হয়েছি চারুবাক। চারুবাকের এই দ্বিতীয় অধ্যায়ে আমার সঙ্গে যুক্ত হয়েছেন অনেকেই।’চারুবাকের ২০ বছর পূর্তিতে দেবাশিস বিভিন্ন স্বাদের ২০টি কবিতা আবৃত্তি করবেন। এ অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শামসুর রাহমান, নবারুণ ভট্টাচার্য, কহলিল জিবরান, শহীদ কাদরী, নির্মলেন্দু গুণ, দাউদ হায়দার, তসলিমা নাসরিন, ময়ূখ চৌধুরী, শিশির দত্ত প্রমুখ। শিশির দত্তের একটি কবিতার নামানুসারে অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘মাতৃভূমি আমার মতো একা নয়’।