এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com) আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে হিসাববিজ্ঞান বিষয়ে অনার্স পড়ছি। স্বপ্ন দেখছি হিসাববিজ্ঞানে অনার্স শেষ করে ভবিষ্যতে একজন দক্ষ চার্টার্ড অ্যাকাউট্যান্ট বা সিএ হওয়ার। আমি জানতে চাই, সিএ পড়ার জন্য কী যোগ্যতার প্রয়োজন? এতে প্রতি মাসে কত টাকা খরচ হতে পারে? দেশে সিএ-র চাহিদা কেমন? বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।ফারহাদ হোসেননোয়াখালী সরকারি কলেজ যেকোনো বিভাগ বা বিষয় থেকে সিএ পড়া যায়। শুধু মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের ফলাফলের মিলিত নম্বর ৭ হতে হবে। স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীরা তিন বছরে শেষ করতে পারবেন। ভর্তি ফি দিতে হবে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা, যার মধ্যে কোচিং, ক্লাস ফি, বই ও পি-ওয়ান লেভেলের খরচ আছে। এ ছাড়া পরীক্ষার সময় আলাদাভাবে ফি লাগবে। তিন বছরের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পড়ার খরচ শুধু এতটুকুই। এ বিষয়ের জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হয় না। বছরের যেকোনো সময়ই নিবন্ধন করে ভর্তি হওয়া সম্ভব। যে সিএ প্রতিষ্ঠানে যোগ দিয়ে সিএ কোর্স করবেন, সেই প্রতিষ্ঠানের ব্যাপারে আইসিএবির কার্যালয় থেকে খোঁজ নিতে হবে। বাংলাদেশে এ বিষয়ের চাহিদা অনেক। যাঁরা সিএ কোর্স শেষ করেন বা পাস করেন, তাঁরা সহজেই ৭০ থেকে ৮০ হাজার টাকা বেতনের চাকরি পেতে পারেন। সিএ পড়ে যেকোনো ছোট প্রতিষ্ঠানের হেড অব ফিন্যান্স পদ পেতে পারেন। এ ছাড়া অডিট ম্যানেজার, ট্রেজারি ম্যানেজার, ফিন্যান্স ম্যানেজার, ফিন্যান্স ডিরেক্টর বা বাজেট ম্যানেজার হতে পারবেন।পরামর্শ দিয়েছেন:এ সি নাথ (এলএলবি, এফসিএ)চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, বাসু ব্যানার্জি নাথ অ্যান্ড কোং।