চার্টের শীর্ষ সারিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ নভেম্বর ঘটা করে বাজারে আসছে সংগীত তারকা রিহান্নার নতুন অ্যালবাম টক দ্যাট টক। ভক্ত ও শ্রোতাদের আকর্ষণ বাড়াতে অ্যালবামের ১১টি গান থেকে টুকরো অংশ অনলাইনে ছাড়া হয়েছে। আর এতেই বাজিমাত। আইটিউনস চার্টের ১২ নম্বর স্থানে চলে এসেছে এই ‘স্নিপেটস’। রিহান্নার ভক্তরা এর মধ্যে ফেসবুক ও টুইটারে ওই অ্যালবাম নিয়ে মন্তব্য করতে শুরু করেছেন। তাঁদের মতে, এ পর্যন্ত বের হওয়া রিহান্নার সব অ্যালবামের মধ্যে এটিই হবে সেরা। এদিকে এই অ্যালবামের ফরমায়েশও দ্রুত বাড়ছে। ওয়েবসাইট।