চার্টের শীর্ষে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত সংগীত তারকা অ্যামি ওয়াইনহাউসের মৃত্যু-পরবর্তী অ্যালবাম লায়োনেস: হিডেন ট্রেজার্স যুক্তরাজ্যে চার্টের শীর্ষস্থান দখল করেছে। এতে অ্যামির ১২টি গান রয়েছে। তাঁর সংগীতজীবনের দীর্ঘদিনের সহযোগী স্যালাম রেমি ও মার্ক রনসনের যৌথ উদ্যোগে অ্যালবামটি প্রকাশিত হয়। অ্যালবাম বিক্রি থেকে যে আয় হবে, সব জমা হবে অ্যামি ওয়াইনহাউস ফাউন্ডেশনের তহবিলে।গত ২৩ জুলাই লন্ডনের বাসভবনে অ্যামি ওয়াইনহাউসকে মৃত পাওয়া যায়। ওয়েবসাইট।