চার্লস নয়, উইলিয়ামকেই রাজা হিসেবে দেখতে চায় ব্রিটেনবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানি এলিজাবেথের পরে ব্রিটেনের পরবর্তী রাজা-রানি হিসেবে উত্তরাধিকারী যুবরাজ চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলাকে নয়, বরং প্রিন্স উইলিয়াম ও তাঁর বাগদত্তা কেট মিডেলটনকেই দেখতে চায় ব্রিটেনবাসী। গতকাল শনিবার দুইটি জরিপে এ ধরনের তথ্য পাওয়া গেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।ব্রিটেনের নিউজ অব দ্য ওয়ার্ল্ড সংবাদপত্রে প্রকাশিত একটি জরিপের ফলাফলে দেখা গেছে, ৬৪ শতাংশ মানুষ ব্রিটেনের পরবর্তী রাজা-রানি হিসেবে উইলিয়াম ও তাঁর হবু স্ত্রী কেট মিডেলটনকেই দেখতে চায়। আবার সানডে টাইমসে প্রকাশিত অপর এক জরিপের ফলাফলে দেখা যায়, ব্রিটেনের অধিকাংশ মানুষই ভাবছে, উইলিয়াম তাঁর বাবা চার্লসের চেয়েও রাজা হিসেবে অধিক যোগ্য।নিউজ অব দ্য ওয়ার্ল্ড সংবাদপত্রে প্রকাশিত জরিপের ফলাফলে আরও দেখা গেছে, প্রতি পাঁচজনে একজন মানুষ চার্লস ও ক্যামিলার পক্ষে মত দিয়েছে। আর সানডে টাইমসে প্রকাশিত অপর জরিপের ফলাফলে দেখা গেছে, ৪৪ শতাংশ মানুষ ভাবছে ব্রিটেনের পরবর্তী রাজা হিসেবে চার্লস নিজেই তাঁর ছেলের পথ সুগম করে দেবেন, কিন্তু ৩৭ শতাংশ মানুষ ভাবছে চার্লস এটা না-ও করতে পারেন।এ সপ্তাহেই ২৮ বছর বয়সী যুবরাজ উইলিয়াম ও কেট মিডেলটন তাঁদের বাগদানের ঘোষণা দিয়েছেন বলেও জানা গেছে।