চাল আত্মসাতের অভিযোগে লালপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিজিএফের ২৫ বস্তা চাল আত্মসাতের অভিযোগে গতকাল শুক্রবার রাতে নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১১টার দিকে দুয়ারিয়া ইউপির গোডাউনে গিয়ে চালের বস্তা গণনা করা হয়। গোডাউনে ২৫২ বস্তা চাল থাকার কথা থাকলেও ২২৭ বস্তা পাওয়া যায়। ২৫ বস্তা চাল কম পাওয়ায় চাল আত্মসাতের অভিযোগে রাতেই ওই চেয়ারম্যান মো. ইয়াছিন আলীকে (৬৫) আটক করে থানায় নিয়ে আসা হয়। আটকের পর চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়।তবে অভিযুক্ত চেয়ারম্যান মো. ইয়াছিন আলী চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার।এ ঘটনায় উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মো. আশরাফুজ্জামান বাদী হয়ে চেয়ারম্যান মো. ইয়াছিন আলী, ইউপি সদস্য বাবলু ও জহিরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেছেন। এ মামলায় ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।