চাল ও গমের পর্যাপ্ত মজুদ রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বর্তমানে চাল ও গমের পর্যাপ্ত মজুদ রয়েছে। চালের দরও বাজারে স্থিতিশীল রয়েছে। তাই খাদ্যশস্য নিয়ে দেশের কোনো পর্যায়েই সংকটের সম্ভাবনা নেই।আজ বৃহস্পতিবার সংসদ ভবনে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি ছায়েদুল হকের সভাপতিত্বে সভায় খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, আতিউর রহমান আতিক, সালেহা মোশারফ, মোজাহার আলী প্রধান এবং আকরাম হোসেন চৌধুরী সভায় যোগ দেন।সভায় অভ্যন্তরীণ বাজার থেকে এ পর্যন্ত সংগৃহীত চালের পরিমাণ, সারাদেশে চালের বাজার পরিস্থিতি এবং সরকারি গুদামে চাল ও গমের মজুদ নিয়ে আলোচনা হয়। সভায় মন্ত্রণালয় থেকে জানানো হয়, অভ্যন্তরীণ বাজার থেকে বোরো মৌসুমে পাঁচ লাখ টন চাল সরকারি গুদামে সংগ্রহ করা হয়েছে। দেশে বর্তমানে চাল ও গমের মজুদ ১১ লাখ টন। এ ছাড়া বর্তমানে মোটা চালের বাজারদর স্থিতিশীল আছে।সভায় জানানো হয়, রমজান মাসে সারা দেশে ওএমএস কার্যক্রম চালু রাখা হবে, যাতে চালের বাজারে কোনো ধরনের অস্থিরতা তৈরি হতে না পারে।সভায় বর্তমানে ধান মজুদ করে রাখার সময়সীমা সর্বোচ্চ ৩০ দিনের বিধান বাড়ানো যায় কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে মন্ত্রণালয়কে দেখার সুপারিশ করা হয়।সভায় সম্প্রতি চট্টগ্রামের বাটালী হিলে ঘটে যাওয়া ভূমিধসের পর মন্ত্রণালয়ের নেওয়া কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয়।