চালক আনসারকে ফেরত চেয়ে স্ত্রীর আর্তি
বিএনপির নিখোঁজ হওয়া সাবেক সাংসদ ইলিয়াস আলীর গাড়িচালকের স্ত্রী মুক্তা বেগম তাঁর স্বামী আনসার আলীকে ফেরত চেয়ে সরকারের প্রতি আর্তি জানিয়েছেন।আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মুক্তা বেগম বলেন, ‘আমার স্বামী গাড়িচালক। তিনি রাজনীতি করেন না। তাঁর কী দোষ? তাঁকে কেন গুম করা হলো? সরকারের কাছে তাঁকে ফেরত চাই।’ আনসারের দুই বছরের মেয়ে চাঁদনীরও দাবি, ‘আমার বাবাকে ফেরত দিন।’এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মোটর চালক দল। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি সেলিম রেজা ও যুগ্ম সচিব ফরিদ হোসেন। তাঁরা বলেন, ‘দিনরাত পরিশ্রম করে উপার্জন করা অর্থ দিয়ে মানবেতর জীবনযাপন করি। আমাদের মতো পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি নিখোঁজ হয়ে গেলে সংসারে বিপর্যয় নেমে আসে।’ তাঁরা সুরঞ্জিত সেনগুপ্তের অব্যাহতি পাওয়া সহকারী একান্ত সচিবের (এপিএস) গাড়িচালক আলী আজমেরও খোঁজ চান