চালক ইচ্ছা করে দুর্ঘটনা ঘটায় না : নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, একজন চালক ইচ্ছা করে দুর্ঘটনা ঘটায় না। চালক একটি কুকুরকেও মারতে চায় না। দুর্ঘটনার নানা কারণ রয়েছে। এ জন্য শুধু চালকদের দায়ী করা ঠিক হবে না।আজ সোমবার বিকেল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় শাজাহান খান এসব কথা বলেন। নৌপরিবহনমন্ত্রী বলেন, দুর্ঘটনা হলে মূল কারণ উদঘাটন করা হয় না। সুপারিশ যা দেওয়া হয়, তাও বাস্তবায়ন করা হয় না। গুটিকয়েক পত্রিকা ও টেলিভিশন চ্যানেল চালকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশে গণপরিবহন চালানোর জন্য নয় লাখ চালক দরকার। এত চালকের লাইসেন্স কোথা থেকে আসবে? তিনি বলেন, পরিবহনশ্রমিকদের জনগণের শত্রু মনে করা হচ্ছে। কিন্তু তারা জনগণের সেবক।এদিকে মহাসমাবেশের কারণে রাজধানীর দোয়েল চত্বর, শাহবাগ, পলাশীর মোড়, প্রেসক্লাব, চানখাঁরপুলসহ বিভিন্ন এলাকায় তীব্র যানজট দেখা দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা বিভিন্ন রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে ঢুকতে দেওয়া হলেও ভিড়ের কারণে অ্যাম্বুলেন্সগুলো সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে পারেনি। ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।