চালক মফিজ চট্টগ্রাম কারাগারে, রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরেরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ট্রাকচালক জসীম উদ্দিন ওরফে মফিজের পাঁচ দিনের রিমান্ড চেয়ে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আবেদন করা হয়েছে। মিরেরসরাই থানা পুলিশ গতকাল রোববার এ আবেদন জানান। গত শনিবার তাঁকে বরিশাল জেলা কারাগার থেকে চট্টগ্রাম জেলা কারাগারে আনা হয়।মিরেরসরাই থানার ওসি (তদন্ত) ও সড়ক দুর্ঘটনার মামলার তদন্তকারী কর্মকর্তা অংশা থোয়াই বলেন, গত ১১ জুলাই উপজেলার আবুতোরাব-বড়তাকিয়া সড়কে দুর্ঘটনার পরে মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী বাদী হয়ে ট্রাকের চালক মফিজকে আসামি করে একটি মামলা দায়ের করেন। দুর্ঘটনার পর থেকে চালক মফিজ পলাতক ছিলেন, বিধায় তাঁকে আটক করা যায়নি। গত ২১ জুলাই বরিশালের কাউনিয়া উপজেলার উলালবাটনা গ্রাম থেকে কাউনিয়া থানা পুলিশ মফিজকে গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা অংশা থোয়াই আরও বলেন, দুর্ঘটনার আসল কারণ জানতে মফিজকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।প্রসঙ্গত, গত ১১ জুলাই মিরসরাই সদর থেকে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট খেলা দেখে একটি মিনিট্রাকে করে বাড়ি ফেরার পথে আবুতোরাব-বড়তাকিয়া সড়কে ট্রাক উল্টে ডোবায় ডুবে যায়। এতে ৩৬ জন ছাত্রসহ ৪০ জন শিশু-কিশোর নিহত হয়।