চালককে মারধরের প্রতিবাদে মাদারীপুরে পরিবহন ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ি ভাঙচুর ও চালককে মারধরের প্রতিবাদে আজ রোববার মাদারীপুর জেলা থেকে সব ধরনের সড়কযোগাযোগ বন্ধ রেখেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। অভিযুক্ত ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত সড়কযোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ইউনিয়ন। ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানিয়েছেন, গতকাল দুপুরে শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় ঢাকা থেকে মাদারীপুরগামী সার্বিক পরিবহনের একটি বাসের চাপায় খাদিজা নামে এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর এবং চালক মুজাহিদ তালুকদারকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল রাতেই মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন জরুরি বৈঠক করে যান চলাচল বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেয়।