চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার সদর উপজেলার বংশীতলা মাঠে আজ রোববার সকালে আসাদুল ইসলাম (১৮) নামের এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আসাদুলের বাড়ি বংশীতলার খাজানগর গ্রামে। তাঁর বাবা মৃত খলিল শেখ।পুলিশের ধারণা, গতকাল শনিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা আসাদুলকে হত্যা করে বাইকটি ছিনতাই করেছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল বিকেলে আসাদুল তাঁর ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ১১টার পর বাড়ি না ফেরায় তাঁর স্বজনরা চিন্তিত হয়ে পড়েন। তাঁরা মুঠোফোনে আসাদুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন।এদিকে আজ সকাল আটটার দিকে স্থানীয় লোকজন বংশীতলা গ্রামের মাঠে এক যুবকের জবাই করা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। লাশটি আসাদুলের বলে শনাক্ত করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, ইজিবাইক ছিনতাইকারী চক্রের সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। ইজিবাইক উদ্ধার ও দুর্বৃত্তদের ধরতে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা কাজ করছেন বলে তিনি জানান। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।