চালকবিহীন বোমারু বিমান উদ্বোধন করল ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান দেশে নির্মিত প্রথম চালকবিহীন বোমারু বিমান (ড্রোন) তৈরি করেছে। ঘণ্টায় ১০০০ কিলোমিটার গতিসম্পন্ন ‘কারার’ নামের এ বিমানটি একসঙ্গে ৫০০ পাউন্ড বোমা বহন করতে সক্ষম। ইরানের পরমাণু বোমা তৈরিবিষয়ক অব্যাহত বিতর্কের মধ্যে নির্মিত এ বিমান দেশটির সামরিক তত্পরতার নতুন সংযোজন।বিমানটির উদ্বোধনকালে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেন, এ বিমান সম্মান, বন্ধুত্ব ও মানবতার বার্তাবাহক আর মানবতাবিরোধীদের জন্য মুত্যুদূত। তিনি বলেন, ‘প্রতিরক্ষামূলক সব ব্যবস্থা গ্রহণ করে শত্রুদের আগ্রাসী প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ।’তবে পশ্চিমা রাষ্ট্রগুলোর ধারণা, এ পদক্ষেপ ইরানের পরমাণু বোমা অর্জনেরই একটি প্রচেষ্টা। অন্যদিকে ইরান বলেছে, এটি তাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিরই একটি অংশ। তবে, যুক্তরাষ্ট্র এতে পরমাণু বিস্তারের কোনো ঝুঁকি না দেখলেও ইসরায়েল এ ঘটনার নিন্দা জানিয়েছে। বিবিসি