চালু হচ্ছে ভ্রাম্যমাণ বিজ্ঞান গ্যালারি ‘মিউজু বাস’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে ভ্রাম্যমাণ বিজ্ঞান গ্যালারি ‘মিউজু বাস’। এই বাসটি দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান-মনস্কতা তৈরিতে ভূমিকা রাখবে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০ ডিসেম্বর বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রাঙ্গণে বাসটির উদ্বোধন করবেন। বাসস।