চালু হলো বায়োইনফরমেটিক্স ল্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে চালু হলো গবেষণাগার। ‘অন্যরকম বায়ো ইনফরমেটিকস রিসার্চ ল্যাব’ নামে যাত্রা শুরু হওয়া এ গবেষণাগারটি তৈরি করে দিয়েছেন অন্যরকম গ্রুপ। ১৪ জুন গবেষণা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিভাগের একপাশেই নতুন চালু হওয়া গবেষণা প্রতিষ্ঠান সম্পর্কে বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাজরীন বলেন, ‘এতে করে আমাদের গবেষণার নতুন ক্ষেত্র তৈরি হলো। আশা করছি, আমরা সফলতার সঙ্গে কাজ করতে পারব।’ উদ্বোধনী দিনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ, বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক জেসমিনসহ বিভিন্ন বিভাগের ডিন, প্রধান ও শিক্ষার্থীরা।ইমাম হাসান