চালের দাম না কমার পেছনে তিন কারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনযাত্রার মান বৃদ্ধির কারণে মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, প্রকৃত জনসংখ্যা নিরূপণের ত্রুটি ও বিশ্বের বিভিন্ন দেশে খাদ্যশস্যের বাজার মূল্যের ঊর্ধ্বগতির কারণে চালের দাম কমছে না।আজ মঙ্গলবার অনুষ্ঠিত খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে চালের দাম না কমায় এই তিনটি কারণ চিহ্নিত করা হয়।কমিটির সভাপতি ছায়েদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খাদ্যশস্যের বাজারমূল্য স্থিতিশীল থাকাসহ মজুদ পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সন্তুটি প্রকাশ করা হয়। এ সময় ফড়িয়াদের হাত থেকে কৃষককে বাঁচাতে তাঁদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাজারে খাদ্যশস্যের সরবরাহ বৃদ্ধিতে সরকারি পর্যায়ে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।বৈঠকে সরকারি ত্রাণ বিতরণে স্বচ্ছতা বৃদ্ধি ও অপচয় রোধে অর্থবছরের শেষ পর্যায়ে বরাদ্দ না দিয়ে শুরুতেই বরাদ্দ দেওয়ার সুপারিশ করা হয়।