চালের সিন্ডিকেট নিয়ন্ত্রণে দ্রুত মজুদবিরোধী আইন প্রণয়নের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাতাল মিল-মালিক, ধান-চালের বড় ব্যবসায়ীদের মজুদদারি তথা চালের বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে যত দ্রুত সম্ভব ‘মজুদবিরোধী আইন’ প্রণয়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।আজ বুধবার সংসদ ভবনে কমিটির সভাপতি মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সুপারিশ করা হয়।সভায় চালের বাজার স্থিতিশীল রাখতে চাতাল ও মিল-মালিক এবং ধান-চালের বড় ব্যবসায়ীরা যাতে এক মাসের বেশি সময় ধান-চাল মজুদ না রাখতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনাও দেয়া হয়েছে।সভায় চালের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সারা দেশে ওএমএস, কাবিখাসহ ফেয়ার প্রাইস কার্ড বিতরণ সুচারুভাবে সম্পন্ন হচ্ছে কি না, সে বিষয় তদারকি করার জন্য ভিজিল্যানস টিম গঠনের জন্য জেলা প্রশাসককে চিঠি লেখার নির্দেশনা দেওয়া হয়। প্রয়োজনে ভিজিল্যানস টিমে কারা থাকবেন, তা উল্লেখ করে দেওয়া এবং ভিজিল্যানস টিম ঠিকমতো কাজ করছে কি না, সে বিষয়ে গোয়েন্দা বিভাগের সহযোগিতা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়।এ ছাড়া সভায় চাতাল মিল-মালিক, ধান-চালের বড় ব্যবসায়ীদের মজুদদারি তথা চালের বাজারের সিন্ডিকেট প্রতিরোধ করতে তাদের ঋণসীমা নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।এ সময় কমিটির সদস্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মো. আবদুর রাজ্জাক, মো. আতিউর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, সালেহা মোশারফ, মো. জাফর আলী, মো. মোজাহার আলী প্রধান, মো. আকরাম হোসেন চৌধুরী ও ইকবালুর রহিমসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।