চায়ের বদলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৮ জুন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সামনে রেখে সরগরম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গ্রাম ও বাজার। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের কাছে কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের কদর ততই বাড়ছে। তাঁদের আপ্যায়নে এবার যোগ হয়েছে নতুন মাত্রা। আগের নির্বাচনগুলোতে যাঁরা চা-বিড়ি পেলেই সন্তুষ্ট থাকতেন, এবার তাতে চলছে না তাঁদের। চায়ের বদলে যোগ হয়েছে কোমল পানীয়। বিভিন্ন ইউনিয়নের প্রার্থীরা বিষয়টি স্বীকার করে বলেন, সমর্থকদের আপ্যায়ন এবার চা-বিড়িতে চলছে না। এর বদলে দিতে হচ্ছে কোমল পানীয় ও সিগারেট।  কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি