চি র কু ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন র. ই. কামাল।মুগ্ধতা ছড়ানো এক টেস্টএ লেখা যখন লিখছি, টেস্ট ম্যাচের তখনো এক দিন বাকি। জানি না, বাংলাদেশ শেষ পর্যন্ত ড্র করতে পেরেছে কি না। কিন্তু এরই মধ্যে যা করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা, তা খুবই আশাব্যঞ্জক। ওয়েস্ট ইন্ডিজের ৫২৭ রান ছাড়িয়ে প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ। একটি সেঞ্চুরি ছাড়াও চারজন ব্যাটসম্যানের চারটি ফিফটি আছে এক ইনিংসে। এমন দৃঢ়চেতা পারফরম্যান্সের জন্য ক্রিকেট দলকে ধন্যবাদ।মাহিম, জামালপুরলেখক মাশরাফিমাশরাফি বিন মুর্তজাকে ক্রিকেটার হিসেবেই জানি আমরা। কিন্তু প্রথম আলোর সৌজন্যে তাঁর লেখক সত্তা সম্পর্কেও জানতে পারছি। প্রথম আলোয় আগেও কলাম লিখেছেন, এখন লিখছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে। তাঁর ক্রিকেটীয় বিশ্লেষণও মুগ্ধ করে আমাদের। লেখক মাশরাফিকে প্রথম আলোয় নিয়মিত দেখতে চাই।র. ই. কামাল, ইসলামাবাদ, বিশ্বনাথ, সিলেটধন্যবাদদেশের সপ্তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের। বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখানে একটি টেস্ট ম্যাচ আয়োজন করার জন্য খুলনাবাসীর পক্ষ থেকে বাংলাদেশে ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অশেষ ধন্যবাদ। টেস্ট ভেন্যু হিসেবে আবু নাসের স্টেডিয়ামকে অনুমোদন দেওয়ার জন্য ধন্যবাদ ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলকেও। ২১ নভেম্বর শুরু হতে যাওয়া খুলনা টেস্টের জন্য বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে খুলনাবাসী।আরিফ বিন নজরুল, গিলাতলা, খুলনাক্রিকেটাররাও পারেনস্টেডিয়ামের গত সংখ্যায় প্রকাশিত ‘উইলিয়ামসদের শেকড়ে ফেরা’ শিরোনামের লেখাটি খুব ভালো লাগল। হাজার ব্যস্ততার মধ্যেও শিশু-কিশোরদের টেনিসে আগ্রহী করে তুলতে নাইজেরিয়ায় ছুটে গেছেন দুই বোন ভেনাস ও সেরেনা। লেখাটি পড়ার সময় আমাদের সাকিব-তামিমদের কথা মনে হচ্ছিল। শিশু-কিশোরদের মধ্যে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার জন্য তাঁরাও বাংলাদেশের আনাচকানাচে সফর করতে পারেন। তুলে আনতে পারেন ভবিষ্যতের সাকিব-তামিমদের।এম এন সালেহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ