রাজধানীর স্কয়ার হাসপাতালে ভুল চিকিত্সায় নাতনির মৃত্যুর অভিযোগ তুলে এ ঘটনায় জড়িত চিকিত্সকদের নিবন্ধন বাতিলের দাবি করেছেন জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক আবদুস সবুর। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানিয়েছেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিশুটির দাদা আবদুস সবুর কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, গত ৬ আগস্ট রাত একটার দিকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছয় বছর বয়সী শিশু মুসাররাত বিনতে আলমকে স্কয়ার হাসপাতালে চিকিত্সক মাসুদুর রহমানের অধীনে ভর্তি করা হয়। তখন চিকিত্সকেরা বলেছিলেন, শিশুটির অবস্থা ভালো।আবদুস সবুর বলেন, স্কয়ার হাসপাতালের চিকিত্সাব্যবস্থাপত্র পর্যালোচনা করে দেখা যায়, ভর্তি করার পর মুসাররাতের শরীরে একাধিক পরীক্ষা করানো হয়। সেখানে অণুচক্রিকা ছাড়া অন্য সব পরীক্ষার ফলাফল স্বাভাবিক ছিল। ওইদিন রাত পৌনে তিনটার দিকে একজন রক্তদাতার রক্ত নিয়ে ক্রসম্যাচিংয়ের পর অণুচক্রিকা সংগ্রহ করা হয়। অথচ তা তার শরীরে দেওয়া হয় পরের দিন সন্ধ্যা সোয়া সাতটার দিকে। তিনি প্রশ্ন করেন, একটি অসুস্থ শিশুকে চিকিত্সা দেওয়ার এটাই নমুনা? এর সোয়া তিন ঘণ্টা পর মুসাররাতের শরীরে সেন্ট্রাল ভেনাস লাইন স্থাপন করে চার লিটার (ক্রাইস্টাল্লয়িড ফ্লুইড) স্যালাইন দেওয়া হয়। এর আগে তার হাতে ক্যানোলা বসানো যায়নি। সে সময় শিশুটি সব ধরনের চিকিত্সা থেকে বঞ্চিত থাকে। বেশি স্যালাইন দেওয়ায় শিশুটির ফুসফুসে পানি জমে যায়। এসবই এক্স-রে প্রতিবেদনে দেখা যায়। পরের দিন ভোরে তার শ্বাসকষ্ট শুরু হয়ে হূত্স্পন্দন অতিমাত্রায় বেড়ে যায়।আবদুস সবুর বলেন, ৮ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির হূিক্রয়া বন্ধ হয়। দুপুর পৌনে ১২টার দিকে সে মারা যায়। তিনি দাবি করেন, উভয় ফুসফুসে মাত্রাতিরিক্ত পানি জমে গিয়েছিল। ডান দিকের ফুসফুসে জমে যাওয়া পানি বের করার ব্যবস্থা না করেই তার কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করায় হূিক্রয়া বন্ধ হয়ে মারা যায়। তার চিকিত্সার সঙ্গে যুক্ত চিকিত্সকদের কর্তব্যে অবহেলা, অব্যবস্থাপনা অদক্ষতা ও সঠিক সিদ্ধান্ত নিতে না পারাটাই এ মৃত্যুর কারণ। তিনি বলেন, মুসাররাত আর ফিরে আসবে না। এর সঙ্গে জড়িত চিকিত্সকদের নিবন্ধন বাতিল করা হলে তার মতো আর কোনো শিশু অকালে ঝরে যাবে না।সবুর অভিযোগ করেন, স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে অভিযোগ দেওয়া হলেও তারা কোনো পদক্ষেপ না নেওয়ায় তাঁরা সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন। গত ১৬ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে অভিযোগ করা হয়। ২৮ আগস্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও তাদের কাছ থেকেও কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি তারা লিখিত অভিযোগও গ্রহণ করেনি।সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চিকিত্সক সবুরের ঘনিষ্ঠজন ও জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের চিকিত্সক জুলফিকার রশীদ ও মো. শহীদুল্লাহ।গতকাল রাতে যোগাযোগ করা হলে স্কয়ার হাসপাতালের তথ্য বিভাগ থেকে বলা হয়, অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ সম্পর্কে তাঁরা কিছু জানেন না। আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ উঠলে অভিযুক্ত চিকিত্সক ও বোর্ডের পরিচালকেরা আলোচনায় বসবেন এবং সংবাদমাধ্যমকে জানাবেন।