চিকিত্সার পর দেশে ফিরলেন চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ কিউবায় চিকিত্সা গ্রহণের পর গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন। তিনি পরবর্তী পর্যায়ে ক্যানসার চিকিত্সার জন্য কিউবায় পাঁচ দিন ছিলেন। মধ্যরাতে দেশে ফিরে চাভেজ ভেনিজুয়েলা টেলিভিশনকে বলেন, ‘আবারও দেশে ফিরে এসেছি। ঈশ্বরের করুণায় আমি ভালো বোধ করছি এবং এ রকমই থাকব।’এদিকে জাতীয় নির্বাচন কমিশন আগামী ৭ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। নির্বাচনে চাভেজ তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে চ্যালেঞ্জ মোকাবিলা করতে যাচ্ছেন। চাভেজ (৫৭) পরবর্তী পর্যায়ে রেডিয়েশন চিকিত্সার জন্য গত সপ্তাহের শেষের দিকে হাভানায় যান। উল্লেখ্য, ক্যানসার আক্রান্ত একটি টিউমার অপসারণে গত মাসে কিউবায় তাঁর অস্ত্রোপচার করা হয়।