চিকিৎসক অপহরণ মামলায় মুফতি ইজহারুলের জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী চিকিৎ সক আজিজুর রহমান অপহরণ মামলায় জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।গত বছর ২৬ ডিসেম্বর ইজহারুল ইসলামকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ৭ মার্চ ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁর জামিনের আবেদন করা হয়। আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হলে আদালত আজ শুনানি শেষে তা মঞ্জুর করেন।প্রসঙ্গত, ২০০৩ সালে চিকিৎ সক আজিজুর রহমানকে অপহরণের অভিযোগে মিরপুর থানায় এ মামলাটি করা হয়। বর্তমানে মামলাটির পুনঃ তদন্ত চলছে।