চিকিৎসক নারায়ণ হত্যার চার আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক নারায়ণ চন্দ্র দত্ত হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া চারজনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এই আদেশ দেন। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ওই চারজনকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শুক্রবার মহাখালী ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে পেদা মাসুদ, মো. ফয়সাল, পিচ্ছি কালাম ও সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, লুটপাটে বাধা দেওয়ায় চিকিৎসক নারায়ণ চন্দ্র দত্ত খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে তিনি রাজধানীতে নিজের সরকারি বাসায় খুন হন।