প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আজ বুধবার দুপুরে চিকিৎসকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। এতে একজন চিকিৎসক আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে জরুরি বিভাগের সেবা বন্ধ রয়েছে।হাসপাতাল সূত্র জানায়, আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রলীগ এবং ময়মনসিংহ থেকে আগত ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় এক ইন্টার্ন চাপাতি দিয়ে কুপিয়ে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের এক কর্মীকে আহত করেন।সাড়ে তিনটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে। জরুরি বিভাগের ২২০ নং কক্ষে ব্যাপক ভাঙচুর করা হয়।তবে ঘটনার কারণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।