চিকিৎসকদের প্রতি দরিদ্রদের সেবা দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিত্সকদের পেশা, জ্ঞান ও অভিজ্ঞতায় আস্থাশীল থেকে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘যারা আপনাদের চিকিৎসক হওয়ার ক্ষেত্রে অপরিসীম অবদান রেখেছেন, সেই সব দরিদ্র ও সাধারণ মানুষকে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করে তাদের ঋণ শোধ করা পবিত্র দায়িত্ব।’প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার সকালে নগরের মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস ও সার্জনসের (বিসিপিএস) ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ভাষণকালে এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য তাঁর বিগত সরকার সারা দেশে ১৮ হাজার কমিউনিটি হেলথ ক্লিনিক সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এসব ক্লিনিক বন্ধ করে দেয়। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর তাঁর বর্তমান সরকার জনগণের স্বার্থে এসব ক্লিনিক পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে।এ ছাড়া বিশেষ করে গ্রামাঞ্চলে চিকিত্সকের চাহিদা পূরণে তাঁর সরকার এরই মধ্যে চার হাজার চিকিত্সক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে শূন্য পদে তিন হাজার নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছে।অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাংসদ এবং বিশিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।