চিকিৎসকের ইচ্ছায় কর্ম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ সেপ্টেম্বর সকাল আটটায় দেখা গেল, নাটোর আধুনিক সদর হাসপাতালের বহির্বিভাগে দু-একজন করে রোগী আসতে শুরু করেছেন। তবে চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী কেউই আসেননি। সাড়ে আটটার দিকে পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্ন কক্ষের তালা খুলে কাজ শুরু করেন। সাড়ে নয়টার দিকে কর্মচারীরা আসতে থাকেন। কিন্তু তখনো কোনো চিকিৎসকের দেখা মেলেনি। তখনো দুই আবাসিক চিকিৎসকের কক্ষ তালাবদ্ধ। বাকিদের কক্ষে গিয়েও দেখা গেল, তাঁরা কেউই আসেননি। সকাল ১০টা ১০ মিনিট। বহির্বিভাগের আরিফা আকরাম ও আকলিমার কক্ষের সামনে অপেক্ষমাণ নাছরিন বেগম বললেন, সকাল নয়টায় ঘোড়াগাছা থেকে এসে বসে আছি। কোনো ডাক্তারকে পাচ্ছি না। আর কতক্ষণ বসে থাকতে হবে জানি না !অবশেষে সকাল ১০টা ১৫ মিনিটে আরিফা আকরাম তাঁর কক্ষে এলেন। উপস্থিত রোগীরা হুমড়ি খেয়ে পড়ল সেখানে। এরপর খলিলুর রহমান, বেলাল হোসেন, আশুতোষ ঘোষ ও শাহজাহান খন্দকার নিজ নিজ কক্ষে এলেন। এদিকে আবাসিক চিকিৎসক আসাদুজ্জামান বলেন, আমরা নির্ধারিত সময়েই অফিসে আসার চেষ্টা করি। তবে ১৫ সেপ্টেম্বর আবহাওয়া খারাপ থাকায় নির্ধারিত সময়ে হাসপাতালে আসতে দেরি হয়।