চিকিৎসকের ব্যাগে কঙ্কাল !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ১০টি কঙ্কালসহ চিকিৎসক তানভীরকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু সেতুর গোলচত্বরে রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে কঙ্কালগুলো উদ্ধার করা হয় বলে র‌্যাবের দাবি। চিকিৎসক তানভীর কঙ্কালগুলোকে ব্যাগে করে রাজশাহী থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। সিরাজগঞ্জ র‌্যাব-১২ কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার অশোক কুমারের ভাষ্য, গোপন সূত্রের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় দুটি কালো ব্যাগের মধ্যে রাখা ১০টি কঙ্কাল উদ্ধার করা হয়। এ সময় ব্যাগ বহনকারী চিকিৎসক তানভীরকে আটক করে র‌্যাব। তিনি জানান, চিকিৎসক তানভীর অবৈধভাবে কঙ্কালগুলো রাজশাহী থেকে ঢাকা নিয়ে যাচ্ছিলেন।অশোক কুমারের দেওয়া তথ্যমতে, চিকিত্সক তানভীর এ বছর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেছেন। তিনি ঢাকার ১১/০২ পল্লবী মিরপুরের বাসিন্দা সোহরাব আলী তালুকদারের ছেলে। তানভীরসহ কঙ্কালগুলোকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা করেছে।