চিকিৎসা চলছে মুরের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাশটন কুচারের সঙ্গে বিচ্ছেদ। সেই কষ্ট সামলে উঠতে না উঠতেই আরেক ধাক্কা। ধাক্কাটা নিজেকেই দিলেন ডেমি মুর। গেল জানুয়ারির শেষদিকে এই তারকা হাসপাতালে শয্যা নিলেন মাদক সেবন করে! ধাক্কার চোট এখনো সামলে উঠতে পারেননি এই অভিনেত্রী। আগের হাসপাতাল থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের উটাহ্র সানড্যান্সের ‘তারকাবান্ধব’ চিকিৎসাকেন্দ্র সারক্ লজ এডিকশন ট্রিটমেন্ট সেন্টারে। প্রতিদিন সেখানে চিকিৎসা বাবদ গুনতে হচ্ছে এক হাজার ডলার। কন্ট্যাক্ট মিউজিকের কাছে এক সূত্র জানিয়েছে, ‘তাঁকে (মুর) পুরোপুরি আলাদা রাখা হয়েছে। কথাও বলছেন অল্প কজনের সঙ্গে। শরীরের ওপর দিয়ে যে ধকল গেছে, তা সামলে উঠতে এখনো আর কিছুদিন সেবার প্রয়োজন আছে তাঁর।’ আইএএনএস।