চিকিৎসা শেষে দেশে ফিরছেন রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি জিল্লুর রহমান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ বৃহস্পতিবার রাতে দেশে ফিরছেন।সরকারি সূত্রের বরাত দিয়ে বাসস জানায়, সিঙ্গাপুরে আট দিন অবস্থানের পর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে রাত ১০টা ৩৫ মিনিটে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানা যায়।সিঙ্গাপুর থেকে প্রাপ্ত এক বার্তায় বলা হয়, রাষ্ট্রপতি সুস্থ আছেন। রাষ্ট্রপতির সঙ্গে ব্যক্তিগত চিকিৎসকসহ তাঁর পরিবারের সদস্য ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।