চিকিৎসা শেষে দেশে ফিরলে তারেক-কোকোর বিচার হবে: মাহবুবুল আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকো চিকিৎসা শেষে দেশে ফিরলে তাঁদের দুর্নীতির বিচার করা হবে। আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।তারেক জিয়া জামিনে এবং কোকো প্যারোলে মুক্তি পেয়ে বিদেশে চিকিৎসা নিচ্ছেন।এত দিন কেন তাঁদের বিচার করা হয়নি, জানতে চাইলে মাহবুবুল আলম বলেন, মহাজোট সরকারের সামনে এত দিন বঙ্গবন্ধু হত্যা মামলার রায়, যুদ্ধাপরাধীদের বিচার, বিডিআর বিদ্রোহের বিচার ইত্যাদি বিষয় ছিল। তাই সরকার দুর্নীতিবাজদের বিষয়ে নজর দিতে পারেনি। এখন দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।ঈদের পর বিএনপি সরকারবিরোধী কঠোর আন্দোলনে নামবে, এমন ঘোষণার বিষয়ে জানতে চাইলে মাহবুবুল আলম বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল এবং তারেক ও কোকোর দুর্নীতি আড়াল করার চেষ্টা করলেও আওয়ামী লীগ ছাড় দেবে না।সরকার বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংসের চক্রান্ত করছে, বিএনপি নেতাদের এমন মন্তব্যের বিষয়ে মাহবুবুল আলম বলেন, জিয়া পরিবারকে ধ্বংস কী করা হবে, এ তো ধ্বংস হয়েই আছে। যে পরিবারের দুই সন্তান অর্থপাচার ও চোরাচালানের অভিযোগে অভিযুক্ত এবং মাদকাসক্ত বলে প্রমাণিত, ওই পরিবারকে ধ্বংস করার কী আছে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাংসদ মির্জা আজম, খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, মৃণাল কান্তি দাস প্রমুখ।