চিকিৎসার জন্য আবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ে ফিরতে না ফিরতেই আবার উড়াল দিতে হচ্ছে সালমান খানকে। আবারও সেই একই সমস্যা। স্নায়বিক বৈকল্যজনিত কারণে প্রচণ্ড ব্যথা। কদিন আগেই যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচার করে এসেছেন। কদিন বিশ্রামও নিয়েছেন। তারপর ডাবলিনে সাবেক প্রেয়সী ক্যাটরিনা কাইফের সঙ্গে চুটিয়ে প্রেম...। না না, এক থা টাইগার ছবির শুটিং করেছেন। সেটাই হয়েছে কাল। শরীর তাঁর সেই ঠান্ডার ধকল সইতে পারেনি। কদিন যেতেই এখন আবার বেঁকে বসেছে। বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের কাছে ফের দৌড়াতে হচ্ছে সালমানকে। সালমান বলেন, ‘অস্ত্রোপচারের পর ব্যথাটা কমে গিয়েছিল। এখন আবার বেড়েছে। কথা বলার সময় চোয়ালে ব্যথা লাগছে। আমাকে আবারও অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে যেতে হচ্ছে। সম্ভবত মাস তিনেকের আগে ঠিক হবে না।’ জি নিউজ ব্যুরো।