চিকিৎসার জন্য সাঈদীকে বিদেশ পাঠানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে উন্নততর চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠাতে সরকারের কাছে দাবি জানিয়েছে তাঁর পরিবার।আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাঈদীর ছেলে এই দাবি জানান।সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেন, ‘আমার বাবার শরীর অত্যন্ত নাজুক অবস্থায় আছে। দয়া করে চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। তাঁর বিচার তো চলছেই। তিনি বেঁচে থাকলে বিচার করতেই পারবেন। তাই বাবাকে প্যারোলে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করুন। আপনারা যে সময় নির্ধারণ করে দেবেন, সে সময়ের মধ্যেই আমরা ফিরে আসব। চিকিৎসার যাবতীয় ব্যয়ভারও আমরা বহন করব। যদি তাঁকে চিকিৎসার জন্য বিদেশ না পাঠান আর এতে যদি তাঁর কোনো ক্ষতি হয়, তাহলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে। বাবার হূৎপিণ্ডে আগে দুটি ব্লকের কারণে দুটি রিং পরানো ছিল।’ এখন নতুন করে আরও তিনটি ব্লক ধরা পরেছে বলে তিনি জানান।সংবাদ সম্মেলনে সাঈদীর অন্য দুই ছেলে শামীম সাঈদী ও হুমায়ুন কবির সাঈদী উপস্থিত ছিলেন।১৪ জুন দেলাওয়ার হোসাইন সাঈদী কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। আজ তাঁকে মিরপুরের জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। বিকেল চারটার দিকে আবারও তাঁর হূৎপিণ্ডে রিং পরানো হবে বলে জানা গেছে।