চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ভিকারুননিসার ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের শিকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার ছাত্রী উন্নত চিকিৎসার জন্য তার মা-বাবার সঙ্গে সিঙ্গাপুর গেছে।ছাত্রীটির পরিবারের সদস্যরা প্রথম আলোকে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসে তারা সিঙ্গাপুর যায়। সেখানে ওই ছাত্রী মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবে।ছাত্রীটি সিঙ্গাপুরে যাওয়ায় মামলার কোনো ক্ষতি হবে কি না—এ প্রশ্নে পরিবারের এক সদস্য প্রথম আলোকে বলেন, ‘আগে তো বাঁচতে হবে। ধর্ষণের আগে দুই হাত বাঁধার সময় মেয়েটি হাতের কনুইতে আঘাত পেয়েছে। এর আগে অ্যাপোলো তাকে হাসপাতালেও নেওয়া হয়েছিল। মেয়ের বাবার হার্টের অবস্থাও ভালো নয়। মেয়ের নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে। সব মিলিয়ে মেয়ে, তার মা-বাবা এবং পরিবারের আর একজন সদস্য সিঙ্গাপুরে গেছে।’