চিড়িয়াখানা সড়কে বাসের ধাক্কায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহ আলী থানার চিড়িয়াখানা সড়কের পাশে খেলার সময় মিষ্টি (৪) নামের একটি শিশু বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত মিষ্টির বাবার নাম বাবুল খান। তিনি কোকাকোলা কোম্পানিতে চাকরি করেন।ঘটনার পর রাস্তার বিক্ষুব্ধ জনতা নিউ ভিশন পরিবহনের বাসটি আটকে ভাঙচুর করে। পরে পুলিশ এসে চালকসহ বাসটিকে আটক করে থানায় নিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।