চিতাবাঘের চামড়াসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কুড়িল বিশ্বরোডে যমুনা ফিউচার পার্কের সামনের এলাকা থেকে আজ শনিবার দুপুরে চিতাবাঘের চামড়াসহ দুই ব্যক্তিকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী হাকিম এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এতে র্যাব-১-এর একটি দল অংশ নেয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন, জনি মানকিন (২৬) ও রিচার্ড মে (২৬)। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আনোয়ার পাশা প্রথম আলো ডটকমকে বলেন, আটক হওয়া ব্যক্তিরা ময়মনসিংহের হালুয়াঘাট থেকে চিতাবাঘের চামড়া সংগ্রহ করে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।