চিত্ত যেদিন ভয়শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ মার্চ স্বাধীনতা দিবস। বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান দিনটি পালন করে নানা কর্মসূচি বা আয়োজনে। ব্যক্তিগতভাবে কারা কীভাবে দিনটি কাটান? কেউ শিক্ষক, মুক্তিযুদ্ধে ভাই হারিয়েছেন, কেউ ছাত্রী, কেউ বা সংস্কৃতিকর্মী। নারীমঞ্চের প্রতিবেদকের কাছে বলেছেন তাঁদের নিজের কথালায়লা তারান্নুম চৌধুরী আবৃত্তিশিল্পীপ্রতি স্বাধীনতা দিবসে অনুষ্ঠান থাকে। কখনো আবৃত্তির, কখনো নাট্যদলের। সেসবে অংশগ্রহণ করে থাকি। আর এবার স্বাধীনতা দিবসে আমার সন্তানকে নিয়ে ওর স্কুলে গিয়েছি, সেখানে স্বাধীনতা দিবসভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতা করাতে নয়, এসবের মাধ্যমে ও যেন দেশ সম্পর্কে জানতে পারে। ও যেমন স্মৃতিসৌধ এঁকেছে। এ বছর কোনো অনুষ্ঠানের কর্মকাণ্ডে জড়িত না থাকায় সন্তানকে সময় দিয়েছি। অন্যবার তো অনুষ্ঠানের ব্যস্ততাতেই দিনটি পালন করা হয়। শ্রদ্ধাঞ্জলি জানানো হয় শহীদদের প্রতি। সোহরাওয়ার্দী উদ্যানের ‘লাইট ও সাউন্ড’ দেখাতে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে সন্তানকে। এভাবেই কেটে যায় ২৬ মার্চ।নওরীন রহমানশেষ বর্ষ, জেড এইচ শিকদার মেডিকেল কলেজ২৬ মার্চ সরকারি ছুটি, তাই মেডিকেল কলেজ বন্ধ থাকে। তাড়াহুড়ো থাকে না সকালে ওঠা নিয়ে। ছোট থেকেই ঘুম থেকে উঠে বিটিভিতে শিশু-কিশোরদের কুচকাওয়াজ দেখতাম। এখনো সেই অভ্যেস রয়ে গেছে। এবারও দেখেছি ভালো লাগা নিয়ে। এরপর দৈনিক পত্রিকাগুলোয় স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। সেগুলো পড়া হয়। অনেক অজানা ইতিহাস থাকে তাতে। মাঝেমধ্যে টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানগুলো দেখা হয়। কখনো সকালেই বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হই। কখনো বিকেলে। দুপুরে বাসায় খাওয়াদাওয়া করে তারপর বাইরে গিয়েছিলাম এবার। বিকেলবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যে তারুণ্যের মেলা থাকে, তা উপভোগ করি। লাল-সবুজ পোশাক পরে সবাই ঘুরছে। এই প্রজন্ম অর্থাৎ আমাদের মধ্যেও দেশকে নিয়ে অনেক ভাবনা আছে, ছোট ছোট আড্ডার আলোচনা শুনলেই সেটি বোঝা যায়।খালেদা খানমশহীদ লেফটেন্যান্ট সেলিমের বোনআমার ভাই মুক্তিযুদ্ধ করে ফিরে এসেছে। কিন্তু তখনো ঢাকার মিরপুর স্বাধীন হয়নি। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি মিরপুরকে স্বাধীন করতে গিয়ে প্রাণ হারায় লেফটেন্যান্ট সেলিম। আমার মায়ের কোল খালি হয়ে যায়। এত বছর পরও ক্ষতটা সেরে ওঠেনি। ভাই হারানোর কষ্টটা কী, তা তো বোঝানো যাবে না। আমার মা আজও বেঁচে আছেন। স্বাধীনতা দিবসে মায়ের সঙ্গেই আগে দেখা করতে যাই। মায়ের পাশে থাকি। মা কান্নাকাটি করেন। আমার শহীদ ভাইয়ের নামে ঢাকার মগবাজারে একটি স্কুল আছে। বর্তমানে সেই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। সেখানে সকালে দেশ ও আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা গল্পের মাধ্যমে জানানো হয়। ছেলেমেয়েরা অনুষ্ঠানের আয়োজন করে। ওদের সঙ্গে দিনের একটি সময় কাটিয়ে থাকি। দিন শেষে সারা বছরের বয়ে বেড়ানো চাপা কষ্ট আবার অনুভব করি।রওনক লাবণীসাংস্কৃতিক কর্মীস্বপ্নদল নামের নাট্যদলের সঙ্গে জড়িত আমি। পাশাপাশি সরকারি স্কুলে শিক্ষকতা করি। স্বাধীনতা দিবসের আগে থেকেই একটা তোড়জোড় শুরু হয়, কীভাবে তা পালন করা হবে। তা নিয়ে নানা পরিকল্পনা। আর দিনটিকে দুই ভাগে ভাগ করি। সকালবেলা স্কুলে যাই। সেখানে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে। সেটি উপভোগ করি। ওরা দেশাত্মবোধক গান গায়। ভালো লাগে, যদি আমাদের নাট্যদলের কোনো শো থাকে, তাহলে পুরো সময়টা সেখানেই কেটে যায়। আর না থাকলেও সন্ধ্যার দিকে চলে যাই নাট্যদলের সবার সঙ্গে দেখা করতে। সেখানে মতবিনিময় সভা হয়। জানা-অজানা অনেক গল্প শুনতে পাই। আমার বাবাও মুক্তিযোদ্ধা। তিনি ৭ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। ছেলেবেলা থেকে তাঁর কাছে কত যে গল্প শুনেছি। চেষ্টা করেছি নিজের জানাকে অন্যের মাঝে প্রসারিত করার।ইসরাত বিনতে রউফঅষ্টম সেমিস্টার, লোকপ্রশাসন বিভাগঢাকা বিশ্ববিদ্যালয়স্কুল-কলেজে পড়ার সময় তেমন বের হতাম না। সেখানে কোনো অনুষ্ঠান থাকলে হয়তো দেখতে যেতাম। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পা দেওয়ার পর থেকে স্বাধীনতা দিবসে বাইরে যাই। সকালে লাল-সবুজ কোনো পোশাক পরে শহীদ মিনার বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো চত্বরে বসে যাই। সব বন্ধু, সহপাঠী অংশ নেয়। আমাদের ইতিহাস, জানা-অজানা তথ্য এসব আলোচনায় উঠে আসে। আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করার ইচ্ছা আছে। ভাবছি, মুক্তিযুদ্ধভিত্তিক একটি দল গঠন করব—বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সোসাইটি, বিতর্ক ক্লাবের মতো।